২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ কান্তজীউ মন্দির ও দীপ্ত জীবন হাসপাতাল পরিদর্শন করেন।




ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ কান্তজীউ মন্দির ও দীপ্ত জীবন হাসপাতাল পরিদর্শন করেন।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৯, ২২:৫৮ | 1009 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর আমন্ত্রনে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ নয়াবাদ মসজিদ, কান্তজীউ মন্দির পরিদর্শন শেষে দীপ্ত জীবন হাসপাতাল প্রাঙ্গনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মাননীয় শ্রীমতি রিভা গাঙ্গুলি দাশ দিনাজপুরের ঐতিহাসিক নিদর্শন নয়াবাদ মসজিদ, কান্তজীউ মন্দির পরিদর্শন শেষে দীপ্ত জীবন হাসপাতাল প্রাঙ্গনে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী, দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করেন।
দীপ্ত জীবন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।
এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মাননীয় শ্রীমতি রিভা গাঙ্গুলি দাশ ঐতিহাসিক নয়াবাদ মসজিদ, কান্তজীউ মন্দির ও মন্দিরের প্রবেশ পথে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ধাওে অবস্থিত সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দলোনের বিপ্লবীদের স্মরণে স্মারক ভাস্কর্য তেভাগা চত্বর পরিদর্শন করেন।
মন্দিরে প্রাঙ্গনেও দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট অমলেন্দু ভৌমিক এর সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষের সঞ্চালনায় ছোট্ট পরিসরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রধান অতিথি রিভা গাঙ্গুলী দাশকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, ভারতীয় হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারী (রাজনৈতিক) নবনিতা চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সদর সার্কেলের এসপি সুশান্ত সরকার, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারেস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, কাহারোল নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, কাহারোল উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, কাহারোল আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, বীরগঞ্জ উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন প্রমুখ।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। আগামীতে এই সম্পর্ক আরো গভীরতর হবে। আমাদের দুই দেশের মধ্যে ব্যবসা বানিজ্য রয়েছে। ভারতে বিদেশ থেকে যে পরিমাণ লোক যায়, তার মধ্যে বাংলাদেশর মানুষের সংখ্যা বেশি। গত বছর আমরা ১৫ লক্ষ ভিসা দিয়েছি। মানুষে মানুষে যে সম্পর্ক তা আমাদের দুই দেশের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। এক কথায় বাংলাদেশ-ভারত সম্পর্ক সোনলী অধ্যায়। আসন্ন শারদীয় দুর্গাপুজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীতে বাংলাদেশ ভারতের সম্পর্ক যাতে আরো গভীর হয় সে লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET