, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারের বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন




ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারের বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২০, ১৭:৫৫ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ ইমরান।বন্দরের বিভিন্ন স্থাপনা, ট্রাক টার্মিনাল, কার্গরেল পণ্য ওঠা নামা শেড ও আমদানি রপ্তানী গেট পরিদর্শন, বেনাপোল কাস্টমসে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু কর্ণার আইটি পরিদর্শন খাতাই স্বাক্ষর করেন।পরিদর্শন শেষে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে,কাস্টমস, বন্দর,সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রফতানিকারকদের সঙ্গে বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এসময় তিনি সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।রেল পথে আরো উন্নত বাণিজ্যের দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলেন।
শুক্রবার(২৩শে অক্টোবর)দুপুর ১২টার সময় ভারতীয় পেট্রাপোল বর্ডার পরিদর্শন করে হাই কমিশনারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল বর্ডার প্রবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন,হাই কমিশনার মোহাম্মদ ইমরান,মোঃতৌফিকু জ্জামান ডাই হাইকমিশনার,উপ-হাইকমিশনার বিএম জামান হোসেন,মোঃশাহেদ আজিম কনচুলেটর দিল্লি, ফাস্ট সেক্রেটারি সামসুর আরিফ ও প্রটোকল অফিসার আজিজুল আলম,বেনাপোল কাস্টমস কমিশনার মোঃআজিজুল রহমান,সহকারী কমিশনার ভূমি রাসনা শারমিন মিথি,বন্দরের উপ পরিচালক মামুন কবির তালুকদার,রেলের উপ প্রকৌশলী ওহিদুল ইসলাম, বেনাপোল ইমিগ্রেশনের (ওসি) তদন্ত মহাসিন আলী,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক  মতিয়ার রহমান, চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আরশাফ আলী, প্রশাসনিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ও দলীয় নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET