, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভারতে পাচার হওয়া ১৯যুবক যুবতীকে বেনাপোল দিয়ে হস্তান্তর




ভারতে পাচার হওয়া ১৯যুবক যুবতীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ১৮:৩২ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতে পাচার হওয়া ১৯ জন বাংলাদেশি নারী পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
রবিবার(২০ই ডিসেম্বর) বিকেল ৬ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে ১৯জনকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেতরকৃত ২যুবক ও ১৭জন যুবুতীরা বাংলাদেশের যশোর সহ বিভিন্ন জেলার বাসিন্দা।
ফেরত কৃতদের বেনাপোল থেকে গ্রহনকারী যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, ভুক্তভোগী নারী পুরুষ ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের বোম্বাই শহরে পুনি পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি  এনজিও  সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে ২/৩ বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটের আজ বিকালে দেশে ফেরত ফেরত পাঠিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরতকৃত১৭জন নারী ২জন পুরুষকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার ও যশোর রাইটস এ দুটি এনজিও সংস্থা গ্রহন করেছে।পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET