, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল রক্ষায় গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের সংহতি সমাবেশ




ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল রক্ষায় গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের সংহতি সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২১, ২৩:৩৬ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল বন্ধের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ জানুয়ারী) শহরের আসাদুজ্জামান গার্লস হাই স্কুলের সামনে জোটের সমন্বয়ক বাসদ নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেল আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, আখচাষী কৃষকনেতা মোখলেছুর রহমান ও চিনিকলের শ্রমিক রফিকুল ইসলাম প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, গাইবান্ধা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল বন্ধের পায়তারা করছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বর্তমান সরকারের দুঃশাসনেরই একটি চিত্র। এই সরকারের বড়লোকের সরকার, এই সরকার গরীব মেহনতী মানুষের জীবনের কোন মুল্য দিতে জানে না। বর্তমান সরকার এর আগে পাটকল বন্ধ করেছে এখন চিনিকল বন্ধ করে লাখো মানুষকে বেকার করার ষড়যন্ত্রে মেতেছে।
বক্তারা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠানটির বন্ধ রুখতে জেলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে অবিলন্বে সরকারে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET