১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবছরও জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে লাল গোলাপ ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করে।
রবিবার সকালে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী অবস্থানের পর বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মাঝে ভালোবাসা দিবসের ফুল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কার্যক্রম শুরু করে। পরে তারা দল বেঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে সাধারণ মানুষ, চা দোকানি, নিরাপত্তা কর্মী, পুলিশ, সাংবাদিক, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পেশাজীবি মানুষদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায়৷
দিবসটি পালন সম্পর্কে বক্তব্য রাখেন জুমবাংলা ইয়ূথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস. টি শাহীন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম আহমেদ, প্রধান সমন্বয়ক মো. রাজিব সরকার, মিজানুর রহমান, আলী হোসাইন, সুমাইয়া সুমু, শাহাদাত উল্ল্যাহ, সাদেকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে সংগঠনটি বিগত ৫ বছরেরও বেশি সময় ধরে জুম বাংলাদেশ স্কুল নামে প্রায় ৫ শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে ঢাকাসহ কয়েকটি জেলায় ৭টি স্কুল পরিচালনা করে আসছে। সংগঠনটির সাথে কাজ করছে প্রায় দুই হাজার ভলান্টিয়ার।









