, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভালো কাজে নগর পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক দিলো রাজশাহী স্বাধীনতা উৎসব কমিটি




ভালো কাজে নগর পুলিশ কমিশনারকে সম্মাননা স্মারক দিলো রাজশাহী স্বাধীনতা উৎসব কমিটি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৯ ২০২২, ২১:৩৭ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে করোনা মহামারীর সময়ে হাসপাতালে অক্রিজেন সিলিন্ডারের স্বল্পতায় পুলিশ কোভিড অক্রিজেন ব্যাংক স্থাপন, ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে সাইবার ক্রাইম ইউনিট গঠন, নগর নিরাপত্তায় নগর জুড়ে সিসি ক্যামেরা স্থাপনসহ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ তৈরির এমন নানাবিধ উদ্যোগের জন্য আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিককে সম্মাননা স্মারক দিয়েছে রাজশাহী স্বাধীনতা উৎসব কমিটি। সোমবার বিকেল সাড়ে ৪টায় লালন শাহ মুক্ত মঞ্চে ৫০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন সমন্বয়ে গঠিত রাজশাহী স্বাধীনতা উৎসব কমিটি স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঘুড়ি উৎসব, ফানুস উৎসব, সম্মাননা ও স্বাধীনতা কনসার্টের আয়োজন করে।
অনুষ্ঠানে পুলিশ কমিশনারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম।
উল্লেখ্য, করোনার মহামারীকালে রাজশাহীতে রোগী বাঁচাতে সবচেয়ে বড় প্রয়োজন ছিলো অক্রিজেনের। অক্রিজেন সংকটের জন্যে ঝরেছে অনেক প্রাণ। তবে সেই কঠিন মুহূর্তে পুলিশ কমিশনার রাজশাহীতে পুলিশ কোভিড অক্রিজেন ব্যাংক চালু করে বিনামূল্যে বাড়ি বাড়ি অক্রিজেন সেবা দিয়ে মানবতার নজির সৃষ্টি করেন। এটাই ছিলো বাংলাদেশের অক্রিজেন সেবার প্রথম উদ্যোগ।
এর পূর্বে পুলিশ কমিশনার আরএমপিতে যোগদানের পরপরই ডিজিটাল নিরাপত্তায় সাইবার ক্রাইম ইউনিট গঠন এবং রাজশাহী মহানগরীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে নগর জুড়ে সিসি ক্যামেরা স্থাপন করেন। এর পাশাপাশি কিশোর অপরাধ দমনের লক্ষ্যে কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ তৈরী করেন ।
পুলিশ কমিশনারের এসকল সময়োপযোগী উদ্যোগ ও দিকনির্দেশনায় আরএমপি সকল ধরনের অপরাধ দমনে নজির স্থাপন করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপিকে করেছে অনন্য। সর্বপরি নগরবাসীর জনপ্রত্যাশা পূরণে তথা জনসন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে আরএমপি।
পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর এসকল আধুনিক নিরাপত্তামূলক ব্যবস্থা ও মানবিক কাজের জন্য এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET