শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজধানী মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) মোহাম্মদপুর থানা।
২১ ফেব্রুয়ারী ২০২০ রাত ১২টা ১ মিনিটের সময় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা শহীদ তাজউদ্দিন আহমেদের ভাগিনা, মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোহাম্মদপুর থানা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদার, ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ’সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ)।এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।









