, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভেড়ামারায় জনসমাগম এড়াতে ইউএনও সোহেল মারুফের সাঁড়াশি অভিযান :: ৫৩ হাজার টাকা অর্থদন্ড




ভেড়ামারায় জনসমাগম এড়াতে ইউএনও সোহেল মারুফের সাঁড়াশি অভিযান :: ৫৩ হাজার টাকা অর্থদন্ড

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১৯ ২০২০, ২২:০৭ | 906 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে নিরাপদ রাখতে ও জনসমাগম এড়াতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ আজ মঙ্গলবার দিনব্যাপী ভেড়ামারা শহরের বাজারগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন। এসময় দোকানের শাটার তালাবদ্ধ অবস্থায় অনেক ক্রেতাকে দেখা যায়, যার বেশিরভাগই ছিলো মহিলারা। তৎক্ষনাত ভ্রাম্যমান আদালতে মহিলাদেরকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে ৮ হাজার টাকা, একই আইনে ইয়াসিন সু ষ্টোরকে ৩০ হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৫৩ ধারার লঙ্ঘন জনিত আইনে বৃষ্টি সু ষ্টোরকে ৫ হাজার ও জালাল সু ষ্টোরকে ১০ হাজার সর্বমোট ৫৩ হাজার টাকা অর্থদন্ড করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান সহ ভেড়ামারা থানার পুলিশ ফোর্স ও ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইউএনও সোহেল মারুফ জানান, ওষুধের দোকান, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট নির্ধারিত সময়ে চালু রাখাসহ অন্য সকল দোকানপাট বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা মানুষকে সচেতন করছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET