ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কে আজ দুপুর আনুমানিক ০১.৪৫ মিনিটের সময় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।নিহত হাবিবুর রহমান তুহিন দূর্ঘটনাস্থলেই নিহত হয়েছে।নিহত তুহিন মিরপুর উপজেলার মৃত আলী আনছার’র ছেলে।আহত ৫ জনকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ব্যক্তিরা হলেন ১. আশরাফুল পিতা নাজিম ২. কামাল পিতা মৃত কালু প্রামাণিক ৩. করিম দেওয়ান পিতা নিয়াজ দেওয়ান ৪. আলিম কাজি পিতা আজিজ ৫. বাবু পিতা মোতাহার সর্ব সাং সাড়া পাঁচনেয়া ঈশ্বরদী পাবনা।
দূর্ঘটনার পর থেকে ঐ স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়।পরে ভেড়ামারা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
Please follow and like us:









