, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভেড়ামারায় সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইনের শুভ উদ্বোধন




ভেড়ামারায় সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২০, ১৮:৫৮ | 898 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

  কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র সহযোগিতায় আজ শনিবার সকাল ১০টায় হালিমা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং যৌতুকের মত সামাজিক ব্যাধিকে দুর করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মোছাঃ বলাকা পারভীন স্বপ্না’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। সপ্তাহ ব্যাপী সচেতনতা মূলক ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। উপজেলা জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী মোহাঃ আসমান আলী’র উপস্থাপনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক আহম্মেদ, উপজেলা প্রধান শিক্ষক সমিতি’র সভাপতি ও জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, হালিমা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শফি, সহকারী শিক্ষক মোছাঃ ফামিদা পারভীন পলি, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার মোঃ রিফাজ উদ্দিন, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও খোলা কাগজের প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, দৈনিক মাটির পৃথিবী’র প্রতিনিধি মাসুদ রানা প্রমূখ। উদ্বোধন ও প্রকল্প পরিচিতি শেষে বাল্যবিবাহ এবং যৌতুক প্রথার কারণ, কুফল ও এর সামাজিক প্রভাব, বাল্য বিবাহ প্রতিরোধ আইন বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে মূল্যবান বক্তব্য প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এছাড়াও সন্ত্রাস দমন, নারী নির্যাতন, মাদকাসক্ত ও ইফটিজিং প্রতিরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে মূল্যবান বক্তব্য প্রদান করেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল। এসময় হালিমা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের সকল শ্রেনীর ছাত্র/ছাত্রীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET