, , ,

শিরোনামঃ-




ভেড়ামারায় সিরাজুল ইসলাম শিক্ষাবৃত্তি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ১১ ২০২০, ২১:১৬ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়ার ভেড়ামারায় সিরাজুল ইসলাম শিক্ষাবৃত্তি (২য় বারের মত) মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কোদালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উক্ত বৃত্তির টাকা প্রদান করা হয়। কোদালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ এনামূল হোসেন কবির’র সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোদালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ জুবাইদা খাতুন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মোছাঃ সাবানা আক্তার। প্রভাষক মোঃ আব্দুল মান্নানের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত ব্যাংকার মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মোঃ মুজিবুল হক মুকুল, সমাজসেবক মোঃ মাসুদ পারভেজ ও সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী। এছাড়াও উপস্থিত ছিলেন, কোদালিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান, মোঃ আবুল ফজল, মোঃ বাহার আলী, মোছাঃ আকলিমা সুলতানা প্রমূখ। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থী মোঃ তৌফিক ইবনে মিজানকে ১০ হাজার, মোছাঃ সাদিয়া আক্তারকে ৫ হাজার ও মোছাঃ মায়া খাতুনকে ৫ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, সিরাজুল ইসলাম শিক্ষাবৃত্তি’র উদ্যোক্তা ইতালী প্রবাসী মোঃ শামসুল হক আখি করোনা মহামারির লক ডাউন চলাকালীন সময় নিজ গ্রাম কোদালিয়াপাড়া সহ ভেড়ামারা উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র ১৫০টি পরিবারের মধ্যে বিতরণ করা সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে দুস্থ ও অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET