, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভোলায় মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে করা মানববন্ধনে পুলিশের বাধাঁয় পন্ড




ভোলায় মহানবী (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে করা মানববন্ধনে পুলিশের বাধাঁয় পন্ড

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১৭ ২০২০, ২০:৫১ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভোলার মনপুরায় মহানবী হযরত মোহাম্মদ সাঃ কে নিয়ে হিন্দু যুবকের ফেসবুক শেয়ার নিয়ে প্রতিবাদ, হামলা, বিক্ষোভ, আহত ও গ্রেপ্তারের ঘটনায় ভোলা জেলা মুসলিম ঐক্যপরিষদের পুর্ব নির্ধারিত মানববন্ধনটি, রবিবার ১৭ মে সকাল সাড়ে ১১ টার সময় ভোলা সদর রোডের কে-জাহান মার্কেটের সামনে থেকে শুরু করার সময় পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায়। এ নিয়ে সংগঠনের নেতা কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ভোলা জেলা মুসলিম ঐক্যপরিষদের সাধারন সম্পাদক মোবাশ্বের উল্লাহ নাঈম বলেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ মানববন্ধনে সামাজিক দুরত্ব বজায় রেখে করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ বিনা উস্কানীতে আমাদেরকে বাঁধা প্রদান করেন এবং আমাদের মানববন্ধনটি পন্ড করে দিয়েছেন। আমরা আমাদের পরিষদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী কর্মসূচীর সিদ্ধান্ত নেব।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, বর্তমান দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে সবধরণের গণসমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছে। তাই তাদেরকে মানববন্ধন করতে দেয়া হয়নি। তাছাড়া মরপুরার ফেসবুকে
কটূক্তিকারী শ্রীরামের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
উল্লেখ্য, গত ১৫ মে শুক্রবার ভোলার মনপুরায় মহনবী (সাঃ) কে কটূক্তি করে ফেসবুকে শেয়ার করার ঘটনার অভিযোগে শ্রীরাম চন্দ্র দাস (৩৫) নামে এক যুবক কে আটক করেছে পুলিশ। এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল করে মুসুল্লিরা। এতে শ্রীরামে দুইটি দোকানঘর ভাঙ্গচুর করেন তারা। পুলিশ ঘটনা নিয়ন্ত্রনে আনার জন্য রাবার বুলেট নিক্ষেপকালে ০৫ জন মুসুল্লি আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET