, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মতলব উত্তরে আহসান গ্রুফের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ 




মতলব উত্তরে আহসান গ্রুফের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৪ ২০২২, ১৮:৪৪ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে আহসান গ্রুফের পক্ষ থেকে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে ৷
২৩ এপ্রিল রোববার সকালে লতুরদি নিজ গ্রামে আহসান গ্রুফের এমডি ইঞ্জিঃ কামরুল আহসান খুসরু এই ঈদ বস্ত্র বিতরণ করেন এবং মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে দুর্গতদের মাঝে বিতরনের জন্য বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও পৌরসভার কাউঞ্চিলরদের মাধ্যমে প্রায় ১২ হাজার পরিবারের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয় ৷
ঈদ বস্ত্র বিতরণ কালে আহসান গ্রুফের চেয়ারম্যান ইঞ্জিঃ কামরুল আহসান খুসরু বলেন, ইসলাম মানবতার ধর্ম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। মানুষ ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, বিপদ মুক্তির জন্য সাহায্য করা ইসলামের শিক্ষা। তাদের দুর্দিনে আর্থিক সহায়তা,খাবার-দাবার, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসাসেবায় এগিয়ে আসা ইমানের দাবি। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো অসহায়-দুর্গত মানুষদের সাহায্য করাও ইবাদত।
তিনি বলেন,দুর্গত মানুষদের পাশে সমাজের সকল বৃত্তশালীদের এগিয়ে আসা উচিত ৷ দুর্গত মানুষের পাশে বৃত্তশালীরা এগিয়ে আসলে সমাজের আসহায় মানুষগুলোর কষ্ট হবেনা
বাংলাদেশের পরপর চারবারের সিআইপি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কামরুল আহসান খুসরু আরও বলেন,মানুষের বিপদে এগিয়ে এসে তার জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা আ‘লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান,ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, সুলতানাবাদ ইউপি‘র চেয়ারম্যান আবুবকর সিদ্দিক,ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার,বাগান বাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, নাউরি আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক মেহেদি মাসুদ,ছেংগারচর পৌরসভার কাউঞ্চিলর শাহাদাত হোসেন খোকন, থানা কমিউনিটি পুলিশং এর সদস্য গোলাম হোসেন জহির, ইউপি আ‘লীগ নেতা সুলতান মাহমুদ,যুবলীগ নেতা শাহআলম সরকার,নুরে আলম, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আবু সায়েম, সদস্য মোঃ সাইফুল ইসলাম সরকার প্রমুখ ৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET