, , ,

শিরোনামঃ-




ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৯ ২০২০, ১৭:২৯ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় বাস অটোরিকশা সংঘর্ষে এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন।

বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অটোরিকশার চালক রফিকুল ইসলাম (৪৫) ও যাত্রী লাল মিয়া (৪৯), শিউলি আক্তার (২৩), জুলেখা (৪০), রাবিয়া (৬৮), কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী লামিয়া এন্ড সাদ পরিবহন (চাঁদপুর-ব-১১-০০০১) বাসটি উল্লেখিত স্থানে হ্যান্ডট্রলিকে ওভারটেক করার সময় বিপরীত থেকে আসা ঈশ্বরগঞ্জগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশার যাত্রী অজ্ঞাত বৃদ্ধা ঘটনাস্থলে মারা যান ও ৬ জন গুরুতর আহত হন। তিনি আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বৃদ্ধার মরদেহ গৌরীপুর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম জানান, নিহত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস,অটো রিকশা ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET