১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে নিয়ে এসেছিলেন-ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া




মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে নিয়ে এসেছিলেন-ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০১৯, ২৩:৩৭ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে নিয়ে এসেছিলেন। তিনি অমিত্রাক্ষ ছন্দ যুক্ত করে বাংলা সাহিত্যকে ভিন্ন মাত্রা প্রদান করেন। তিনি বাংলাভাষা ও বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি তাঁর দেশপ্রেম আমাদের জন্য আজো একটি শিক্ষানীয় দৃষ্টান্ন হয়ে আছে। তিনি ভিন্ন চিন্তা চেতনায় মানব প্রীতি ও মানব মহিমাকে তার সাহিত্যে তুলে ধরেছেন এবং বাঙ্গালী চেতনাকে জাগ্রত করেছেন অসাম্প্রদায়িক চেতনায়। মধুসূদন দত্ত উপলব্ধি করেছিলেন মাতৃভাষা ছাড়া প্রতিভা বিকাশ সম্ভব নয়। তাই তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষায় সাহিত্য চর্চা শুরু করেন। সেই থেকে শুরু হয় বাংলা সাহিত্যের জাগরণ।শনিবার দুপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কেশবপুরের সাগরদাঁড়ির মধুপল্লী পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেছেন। পরিদর্শন কালে কেশবপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কেশবপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহফুজ ও মেহেদি হাসান, সদস্য শামীম রেজা, মারিফুল ইসলাম রনি, মেহেদি হাসান (ছোট), জিলকদ হুসাইন রাজু, জিল্লু হোসেন, সোহেল রানা, সুমন হোসেন, নাজমূল হুসাইন, হেলাল শেখ, জাহিদ হাসান, জামাল হোসেন, মেহেবুব হাসান আলম, রাসেল হোসেন বিজয়, আসলাম খান, সুদীপ্ত সরকার, রাব্বি হোসেন, মুহিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET