, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড পাওয়ায় অধ্যক্ষ সায়েম মাহবুবকে গণ সংবর্ধনা




মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড পাওয়ায় অধ্যক্ষ সায়েম মাহবুবকে গণ সংবর্ধনা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২২, ২৩:০১ | 771 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট কারিগরি বানিজ্য কলেজ অধ্যক্ষ এ.এস.এম সায়েম মাহবুব ভারতে মহাত্মা গান্ধী পিসএওয়ার্ড পাওয়ায় রবিবার দুপুরে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। নাঙ্গলকোটের ধাতিশ্বর আহম্মেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে পৌর কাউন্সিলর শেখ রাসেল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক।
ধাতিশ্বর আহম্মেদ দেলোয়ারা কলেজ প্রভাষক ত্বোহা হাসান স্বাধীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবু জাফর, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ-সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট কারিগরি বানিজ্য কলেজ উপাধ্যক্ষ শাহানা ফেরদৌস কলি, নাঙ্গলকোট শিশু কল্যাণ কারিগরি স্কুল প্রধান শিক্ষক প্রকৌশলী মাহবুবুল হক, ধাতিশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মাস্টার আব্দুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, ভারত বাংলাদেশে কূটনৈতিক সর্ম্পকের ৫০ বৎসর উপলক্ষে দুই বাংলার সম্প্রীতি উৎসব উপলক্ষ্যে এ সম্মননা প্রদান করা হয়। গত ২৫ জুলাই সোমবার ইন্ডিয়া কাউন্সিল ফর কালচারাল রিলেশন কেন্দ্র (আইসিসিআর) ৯/এ, অচিমিন স্মরণী কলকাতায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই বাংলার নির্বাচিত গুণী ব্যক্তিদের হাতে মহাত্মা গান্ধী পিসএওয়ার্ড তুলে দেন অতিথি বৃন্দ। সম্মাননা প্রধান অনুষ্ঠান আয়োজন করেন কলকাতার শ্রæতিবৃত্ত। অধ্যক্ষ সায়েম মাহবুব নাঙ্গলকোট প্রেসক্লাব সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা ও নাঙ্গলকোট এক্সপ্রেস পত্রিকা সম্পাদক।
তিনি ইতোপূর্বে অনণ্যা ফাউন্ডেশন পদক, ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদক ও জাতীয় পর্যায়ে সমাজ কর্মী ও শিক্ষানুরাগী নির্বাচিত হন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET