, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে ইমাম সমিতির বিক্ষোভ




মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে নাঙ্গলকোটে ইমাম সমিতির বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২০, ২১:৪২ | 993 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার জোহর নামাজ শেষে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা সাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ইমাম সমিতির সেক্রেটারী মুফতী মাওলানা অলি উল্লাহ।
বটতলী ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি ও কাশিপুর নেছারিয়া মাদ্রাসার সুপার শরীফ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাটোয়ার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ নুরুন্নবী রহমানী, ইমাম সমিতির সহসভাপতি মাওলানা জসিম উদ্দিন, সদস্য হাফেজ মাওলানা আবুল হাশেম, হাফেজ মাওলানা তাজুল ইসলাম, মাওলানা এটিএম সিরাজুল ইসলাম, মন্তলী রহমানীয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা এয়াছিন প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করেন। স্মারকলিপিতে ৫টি প্রস্তাব রাখা হয়। প্রস্তাব গুলো হলো ফ্্রান্সের প্রেসিডেন্ট বিশ্ব মুসলমানদের নিকট ক্ষমা চাইতে হবে এবং জাতিসংঘের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করা, বাংলাদেশ সহ মসুসলিম বিশ্বে তাদের পণ্য বর্জন করতে হবে, বাংলাদেশ জাতীয় সংসদে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রস্তাব আনতে হবে, ফ্রান্সের রাষ্ট্্রদূতকে তলব করে বিহীত ব্যবস্থা করতে হবে, রাসূল (সা:) কোরআনকে যারা অপমান করে তাদের মৃত্যুদন্ড আইন পাশ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET