, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহানবী (স.) কে অবমাননার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ




মহানবী (স.) কে অবমাননার প্রতিবাদে নাঙ্গলকোটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : নভেম্বর ০৮ ২০২০, ২০:০৮ | 1143 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহানবী (স.) কে অবমাননার প্রতিবাদে নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়নের শ্রীফুলিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে শ্রীফুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শ্রীফুলিয়া ও পার্শবর্তী এলাকার নবী প্রেমীক বক্ত বৃন্দের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমেবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আশে পাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শ্রীফুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে মুনাজাতের মাধ্যমে শেষক করা হয়।

এতে বক্তব্য রাখেন শ্রীফুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা খন্দকার শহীদুল হক , শ্রীফুলিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমান খতিব হাফেজ মাওলানা হানিফ, মাওলানা মুফতি ইমাম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা জালাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব মোঃ মফিজ মেম্বার , শ্রীফুলিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জনাব খান মোবারক, পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক,সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, হাফেজ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন শিপন,বিশিষ্ট ব্যবসায়ী ইসরাফিল, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, ব্যবসায়ী রাজু, মোঃ সুজন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ এরশাদ, ছাত্রনেতা মাহফুজ সরর্দার,ছাত্রলীগ নেতা অপু, ছাত্রলীগ নেতা অশ্রু, মোঃ মাসুদ, মোহাম্মদ তারেক, মো:রিয়াদ, মোশারফ, জুনায়েদ,ছোট মাহফুজ মুন্সি প্রমুখ । এ সময় বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET