, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত




মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ১৭ ২০২০, ১০:৩৬ | 939 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও খ্যাতনামা জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিল্পীদের নিয়ে দেশাত্ববোধক গানের এক সংঙ্গীত সন্ধা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধা ৭ ঘটিকার সময় সিরাজগঞ্জ পৌর কনভেনশন হল নিউ মার্কেটে সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার আয়োজনে সমবেত হন সকল বীর মুক্তিযোদ্ধা সহ নারী বীরাঙ্গনা। এসময় বীর মুক্তিযোদ্ধারা একাত্তরের রণাঙ্গনে পাকবাহিনীর সাথে যুদ্ধকালীন সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ চোখের পানি সংবরণ করতে পারেননি শহীদ হওয়া মুক্তিযোদ্ধা বন্ধুর কথা স্মরণ করে। আবার দীর্ঘ সময় পর মুখোমুখি হওয়া বীর যোদ্ধাদের আলিঙ্গণ ও স্মৃতি রোমন্থনে সৃষ্টি হয় এক হৃদয়ঘন পরিবেশের। বীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলার অভূতপূর্ব দৃশ্য তাদেরকে ৪৯ বছর আগের যুদ্ধের সেই উত্তাল সময়ের কাছে নিয়ে যায়। মিলনমেলার স্মৃতিচারণ পর্বে দেশ ও জনগণের স্বার্থে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড: ফরুক আহম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। পলাশডাঙ্গা যুবশিবিরের কমান্ডার ইন চিফ গাজী সোহরাব আলী সরকার ,সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাশ, সিরাজগঞ্জ সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুর রহমান ফজলু সহ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET