, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহান মে দিবসে করোনায় কর্মহীন দোকান কর্মচারী ইউনিয়ন শ্রমিকদের মাঝে ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন এর খাদ্য সামগ্রী বিতরণ ॥




মহান মে দিবসে করোনায় কর্মহীন দোকান কর্মচারী ইউনিয়ন শ্রমিকদের মাঝে ফুলবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন এর খাদ্য সামগ্রী বিতরণ ॥

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৬:৫৬ | 1147 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান মে দিবসে দিনাজপুরের ফুলবাড়ীতে দোকান-কর্মচারী ইউনিয়নের উদ্যেগে করোনায় কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ রুহুল আমিন।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পৌর এলাকার বণিক সমিতির সামনে করোনার কারণে কর্মহীন শতাধিক দোকান কর্মচারীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কাউন্সিলর গোলাফ্ফর হোসেন,সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন,উপদেষ্টা হামিদুল হক,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আবু শহীদ,সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল,প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রজব আলী,ব্যবসায়ী কামরুল হাসান কাজল প্রমুখ।
ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কাউন্সিলর গোলাফ্ফর হোসেন বলেন,জনপ্রতিনিধি কিংবা নেতা নয় শুধুমাত্র ব্যবসায়ী হয়েও আমিন অটো রাইচ মিলের স্বত্ত্বাধিকারী রুহুল আমিন ফুলবাড়ীসহ পার্শ্ববর্তী এলাকার গরীব,অসহায়,শ্রমজীবি বিভিন্ন শ্রেণী পেশার খেটে খাওয়া মানুষ যারা করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছেন তাদের খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন,সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে আমাদের করোনা ঝুকি মোকাবেলা অনেকটা সহজ হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET