, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহামারির করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে হুইপ ইকবালুর রহিম এমপি




মহামারির করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে হুইপ ইকবালুর রহিম এমপি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২০, ২৩:১৭ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এই ভয়াবহ করোনা মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রমাগত উন্নয়ন কর্মকান্ডের ভুয়ুসী প্রশংসা করে বলেন, করোনা আক্রমণের পর গোটা বিশ্ব স্থবির পড়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও বিচক্ষণতার জন্য দেশের উন্নয়নমূলক কার্যক্রম থেমে যায়নি। উন্নয়ন কার্যক্রম থেমে গেলে জনগণ বিপদগ্রস্থ হত। অভাব আমাদের কে করোনার মত আঁকড়ে ধরতো। কিন্তু প্রধানমন্ত্রী সে সুযোগ দেয়নি। তার নির্দেশনা ও পরিকল্পনায উন্নয়ন কাজ অব্যাহত আছে। তিনি আরো বলেন, করোনায় কেউ চিকিৎসা পাইনি, না খেয়ে ছিল, এ অভিযোগ কোথাও নাই। আর এটাই বাংলাদেশের জন্য প্রথম। যে কোন দুর্যোগে অসংখ্য মানুষ মারা যায়। অভাব-অনটনে দিন যাপন করে। কিন্তু এবার মানুষের সেই দুর্ভোগ লাঘব করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ অক্টোবর রোববার হুইপ ইকবালুর রহিম এমপি ৭০ লাখ টাকা ব্যায়ে দিনাজপুর পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ৬২ লাখ টাকা ব্যায়ে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের নুনাইচ কাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ৬৮ লাখ টাকা ব্যায়ে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের গোয়ালহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর পর হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, কোতয়ালী অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, সদর উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, শহর আওয়ামলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন, আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET