২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মহামায়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি ও মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক আলোচনাসভা




মহামায়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি ও মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক আলোচনাসভা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০১৮, ২০:০৯ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিশাহ হোসেন বাদশাহ চৌধুরী উদ্যোগে মহামায়ার বিভিন্ন ওয়ার্ডে চুরি-ডাকাতি ও মাদকের বিরুদ্ধে সচেতনা মূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উত্তর যশপুর তুলা পুকুর সংলগ্ন ঈদগাহ ময়দানে চুরি-ডাকাতি ও মাদক বিরুধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আফছার মোহনের সভাপতি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশাহ চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক নুরুল করীম চৌধুরী সবুজ, ছালেহ আহম্মদ প্রধান, ছালেহ আহম্মদ ফরায়েজী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশাহ চৌধুরী বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক শ্রেনীর লোক আইনশৃঙ্খলা পরিস্থি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। কিছু মাদকসেবী যুবক মাদকের টাকা সংগ্রহ করতে এলাকায় চুরি-ডাকাতির ঘটনাগুলো ঘটাচ্ছে। তাই চোর-ডাকাত আমরা চিনতে নাপারলেও মাদকাসক্ত যুবকদের চিনতে পারবো। এদেরকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিলেই এলাকায় চুরি-ডাকাতি থাকবেনা। আমি সমাজ প্রতিদের প্রতি আকুল আবেদন করছি, এলাকার যেকোনো অপরিচিত ব্যক্তি বা মাদকসেবী ব্যক্তি দেখলে আমাকে জানাবেন। আমি এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।

এর আগে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মনুরহাট আশ্রয় কেন্দ্রে ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশাহ চৌধুরী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাহান মিনু, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক নুরুল করীম চৌধুরী সবুজ, ইউপি সদস্য জাফর আহম্মদ, নুরুল আফছার মোহন সহ স্থানীয় শতশত জনসাধারণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET