২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মহেশপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ (১৭) ফাইনাল খেলায় নেপা ইউপির জয়।




মহেশপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ (১৭) ফাইনাল খেলায় নেপা ইউপির জয়।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০১৮, ২০:২০ | 726 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আহসান হাবীব মহেশপুর প্রতিনিধিঃ

অনেক জল্পনা কল্পনার শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ (১৭) ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় জেলার মহেশপুর উপজেলা পরিষদের আয়োজনে ৮ই সেপ্টেম্বর ১৩টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৪ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জলুলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট সভাপতি ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব,শাশ্বতী শীল এর সভাপতিত্বে ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়।
উক্ত খেলায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমাগম সহ,সরকারী কর্মকর্তা,রাজনৈতিকবীদ,শিক্ষক, ছাত্র/ছাত্রীবৃন্দ,সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার ,ক্রীড়ামুখী ফুটবল প্রেমিক সহ প্রায় ২ হাজার মানুষ এই খেলা উপভোগ করেন। উপজেলার ৬নং নেপা ইউনিয়ন পরিষদ বনাম ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মধ্যে ফাইনাল খেলায় ট্রাই ব্রেকারে ৫-৩ গোলে বিজয়ী হন নেপা ইউনিয়ন পরিষদ।
পরে বিজয়ী,খেলোয়ার দল ও টুর্নামেন্ট  পরিচালকগনের হাতে,প্রধান অতিথী পুরষ্কার  তুলে দেন।
আগামী ১৭ই সেপ্টেম্বর ঝিনাইদহের মাঠে খেলবে মহেশপুর উপজেলা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET