, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিন: সেলিমা ইসলাম




মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে মুক্তি দিন: সেলিমা ইসলাম

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২০, ১৯:৩১ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মানবিক বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তার মেজ বোন সেলিমা ইসলাম। শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এ আহ্বান জানান তিনি। সেলিমা ইসলাম বলেন, উনার স্বাস্থ্যের অবস্থা আগের মতনই আছি। কোন কিছুর পরিবর্তন হয়নি। শ্বাস কষ্টের কারণে উনি নিঃশ্বাস নিতে পারছেন না। তার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, খেতে পারছে না, খেলে বমি হয়ে যাচ্ছে।

খালেদা জিয়ার মামলার সর্বশেষ যে জামিন আবেদন করা হয়েছে সে বিষয়ে তিনি সবকিছু জানেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সেলিমা ইসলাম বলেন, উনি এসব বিষয়ে সব কিছু জানেন। আমরা মনে করি মানবিক কারণে তাকে মুক্তি দেয়া উচিত।

তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। এতকিছুর পরেও আমরা তাকে জীবিত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে যেতে পারবো কিনা সেটা নিয়ে সন্দিহান। আমরা তো বলছি সরকার অন্তত মানবিক দিকটা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক।

আজ বিকাল তিনটায় বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে আসেন পরিবারের সদস্যরা। এসময় খালেদা জিয়ার মেঝ বোন সেলিমা ইসলাম ছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগ্নি সামিয়া ইস্কান্দার। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদারও উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET