মরনব্যাধী করোনা ভাইরাস আতংকে মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের কর্মহীন একহাজার পরিবারের মাঝে,পার্বত্য মন্ত্রনালয় কতৃক বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় বিতরণ করেছে মানিকছড়ি উপজেলা অাওয়ামীলীগ নেতৃবৃন্দ।
বুধবার(৮এপ্রিল)সকাল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর ১টায় পর্যন্ত।সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা এ ত্রাণ সামগ্রী ।জেলা পরিষদ বিতরণে অাগেই ত্রাণ সামগ্রী প্রতিটি ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয়।
জানাযায় প্রতিটি ইউনিয়ন পরিষদ ওয়ার্ডের জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা এই ত্রাণ সামগ্রী গ্রহীতাদের নাম তালিকা প্রস্তুত করেন।
ইউনিয়ন পরিষদ সমুহের মাঠ প্রাঙ্গনে এক যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এম এ জব্বার। মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সামায়ন ফরাজি সামু, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, ২ নংবাটনাতলী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম মোহন, ৩নং ইউনিয়ন চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, ৪নং তিটহরী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজান,
উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল হোসেন প্রমুখ।









