, , ,

শিরোনামঃ-




মানুষ যদি সচেতন না হয় চিকিৎসক দিয়ে করোনা নির্মুল করা সম্ভব নয়- হুইপ ইকবালুর রহিম এমপি

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২১, ১৮:৪৫ | 874 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি না মানলে কমানো সম্ভব নয় উল্লেখ করে বলেন, স্বাস্থ্যবিধিই একমাত্র পথ করোনা থেকে রক্ষা পেতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দফায় যে ভাবে দেশ ও দেশের মানুষকে আল্লাহর রহমতে রক্ষা করছে ঠিক সেভাবেই দ্বিতীয় দফার এই ভয়াবহ করোনা থাবা থেকে রক্ষা করতে সকল ধরনের প্রদক্ষেপ নিয়েছে। মানুষকে বাচানোই শেখ হাসিনার লক্ষ। মানুষ বাচলে দেশ বাচবে। তিনি বলেন, অসুস্থ্য হওয়ার পর রোগীরা চিকিৎসা নিয়ে সচেতনতা না থাকে, স্বাস্থ্যবিধি না মানলে এ রোগ নির্মুল করা সম্ভব হবে না। মানুষ যদি সচেতন না হয় চিকিৎসক দিয়ে করোনা নির্মুল করা সম্ভব নয়। কোভিড-১৯ এর অন্যতম চিকিৎসা হচ্ছে সচেতনতা। আর বিএনপি মানুষের পাশে না গিয়ে ঘরে বসেই বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। হুইপ অরাজকতা সৃষ্টি না করে করোনার এই দুর্যোগমুহর্তে জনগনের পাশে দাড়ানোর আহবান জানান।
১০ এপ্রিল শনিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মিলনায়তনে দিনাজপুর জেলায় করোনা ভাইরাস সংক্রমন রোধে অধিকতর কার্যকর ব্যবস্থা গ্রহন ও কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সুচিকিৎসাসহ বর্তমান পরিস্থিতির উপর মতবিনিময় সভায় হাসপাতাল ব্যবস্থাপনার কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এর আগে হুইপ ইকবালুর রহিম এমপি করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা নেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুজন সরকার, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হেসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ আবু রেজা মোঃ মাহমুদুল হক, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুস, দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, বিএমএর সাধারন সম্পাদক ডাঃ বি কে বোস, আইসিইউ কনসালটেন্ট ডাঃ আক্তার কামাল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET