দোহার উপজেলা ছাত্রলীগের আওতাধীন মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (৮ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. উদয় হোসাইন-এর সাক্ষরিত প্যাডে এক-বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে আহবায়ক হিসেবে ঘোষণা করা হয় মো. দুলাল মিয়া-কে। এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছে মো. আল আমিন হোসেন, ওমর ফারুক, রিমন আহমেদ, সাদ্দাম হোসেন, মারুফ মুন্সি, ময়না আক্তার, সজীব হোসেন এবং কমিটিতে সদস্য হিসেবে আরো রয়েছে মনিরুল ইসলাম, মো. সোহেল, নাসিরউদ্দিন, ফয়সাল আহমেদ, ফাহাদ বেপারী, রাকিব হোসেন, রায়হান মোল্লা, বশির পত্তনদার, শেখ ইমন, জুনায়েদ খান শান্ত, মুন্নি আক্তার, সাদিয়া আক্তার ও শামিম আহমেদ।
উক্ত কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
Please follow and like us:









