একের পর এক মিথ্যা মামলার শিকার হচ্ছেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর তানজুম আরা দম্পতি। একের পর এক মিথ্যা মামলা দেওয়ার মানবতার জীবনযাপন করছে এই দম্পতি। সুষ্ঠু বিচারের আশায় দিন পার করছেন, তানজুম আরা। ঘটনা ২৬ মে বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় উল্লেখ করে মোকাম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত সিরাজগঞ্জ মামলা করেন। এম আর সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন এর খালিশাকুড়া গ্রামের মৃত আব্দুস ছালামের স্ত্রী নুরজাহান তুর্কিকে ফোনে, হুমকি দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে মারার উদ্দেশ্যে ইসলামিয়া সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর দম্পতি উপস্থিত হন। প্রকৃতপক্ষে তথ্য অনুসন্ধানে জানা যায়, ইসলামিয়া সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর তানজুম আরা সে দিন অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার ডিউটিতে ছিলেন। ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ড.এস.ইউ.এম.এ. রাজ্জাক বলেন, ২৬ মে ইসলামিয়া সরকারি কলেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষায় আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তানজুম আরা পরীক্ষার হলে ডিউটিতে ছিলেন। পরীক্ষার নিরাপত্তার জন্য কলেজ থেকে ৪ টা বাজার আগে কর্মস্থল ট্যাগ করার প্রশ্নই আসে না।
অপরদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে স্বামী ইয়াসিন আরাফাত শাকিল ২৬ মে ব্যাংক থেকে ছুটি নিয়ে বন্ধুদের সাথে বান্দরবান ভ্রমণ ছিলেন। যা তার একটি সরাসরি ফেসবুক লাইভে প্রমাণ করে, যে সে দিন বান্দরবান অবস্থান করে ছিলেন। সুতরাং একই সময় খলিশাকুড়া গ্রামে কোনভাবে উপস্থিত হওয়ার সুযোগ নেই ।
এ ব্যাপারে নুরজাহান তুর্কির ছেলে মামলার সাক্ষী তরিকুল ইসলাম বলেন, ২৬ মে আমাদের বাড়িতে কেউ বাড়িঘর ভাঙচুর করার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসেনি এটি একটি মিথ্যা কথা তবে আমার মা`র ফোনে কে বা কারা একটি ফোন দিয়ে হুমকি দিয়েছে। সরাসরি আমার বাড়িতে বা মাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হুমকি-ধামকি দেয়নী মারধরও করেনী। ব্যাপারে মামলার প্রধান সাক্ষী নুরুল হুদা আমার বড় ভাই তিনি ঢাকাতে থাকেন। মামলার তারিখের দিন তিনি সিরাজগঞ্জে ছিলেন না। সুতরাং ঘটনা উনি জানেনা না । আমার ভাই সেই রোজার ঈদে এসেছিলেন এবং ঈদ করেই আবার চলে গিয়েছেন আবার কুরবানী ঈদ করতে আসবেন।
সরেজমিনে তদন্ত করতে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নুরজাহান তুর্কী বাড়ি থেকে সটকে পড়েন। এবং মামলার উল্লেখিত নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
ইসলামিয়া সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর তানজুম আরার স্বামী ইয়াসিন আরাফাত শাকিল বলেন,
এডভোকেট গোলাম মোস্তফার বাড়ির কাজের মহিলা নুরজাহান খাতুন তুর্কিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত করেন। এ্যাভোকেট গোলাম মোস্তফা এবং তার স্ত্রী ফরিদা ইয়াছমিনের অত্যাচরে অতিষ্ট হয়ে উঠেছি। সমাজে বসবাস করা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুধু আমাদেরই নয় তাদের গ্রামের আরো অনেকের নামে এরকম মিথ্যা মামলা করে তারা অর্থ হাতিয়ে নিচ্ছে। তিনি আরো বলেন, পরিবারের চারজন মানুষ প্রথম শ্রেণির কর্মকর্তা হওয়া স্বত্ত্বেও কোথাও কারো কাছ থেকে এতোটুকু সাহায্যও পেলাম না এই বিষয়ে। একের পর এক মিথ্যা মামলার বোঝা বয়ে বেড়াছি। আমি এই বিষয়ে সমাজের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যেনো বিষয়টি তারা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ইসলামিয়া সরকারি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রোফেসর তানজুম আরা বলেন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন আমার স্বামী শাকিলের খালাত বোন হয় পূর্ব শত্রুতার জের ধরে আমাদের পরিবারকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি এবং মিথ্যা মামলা দিচ্ছে শুধুমাত্র টাকার লোভে। মামলার ঘটনার সময় যে টাইম উল্লেখ করেছে সে সময় আমি অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষার ডিউটিতে ছিলাম এটি একটি মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন মামলা। এই মামলা থেকে আমাদের পরিবারকে মুক্তি দিয়ে যারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে তাদের বিরুদ্ধে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।









