ঢাকার মিরপুরে একটি বাসায় আগুন লেগে তিনজন নিহত হয়েছেন।
আজ শনিবার (২৮ মার্চ) ভোরে বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন- কল্পনা (৩৫), জান্নাত (১৩) এবং কাউসার (৮)।ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাউনিয়াবাদ এলাকার একটি টিনশেড বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়।তিনি আরও জানান, ঘটনার পর তারা ওই বাসা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে।
সূত্র: ইউএনবি
Please follow and like us:









