সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে।
আজ ২৫ জুন রবিবার বিকাল ৩ টার দিকে মিরপুর ঈদগাহ ময়দানে বাৎসরিক সাধারণ সভায় সভাপতি হিসাবে মোঃ আব্দুর রহমান শেখ ও সাধারণ সম্পাদক পদে স . ম আলাউদ্দিন আলার নাম ঘোষণা করে উপদেষ্টামন্ডলীর ৭জন সদস্যসহ ২৫ জন সদস্যর পুনাঙ্গ
কমিটি ঘোষণা করে। দীর্ঘ ৩ বছর পর পূর্ণাঙ্গ কমিটি করায় গ্রামের সাধারণ মানুষের মধ্যে আন্দদে মেতে ওঠে এলাকাবাসী। উক্ত বাৎসরিক সাধারণ সভাটি মিরপুর গ্রাম পঞ্চায়েত কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









