, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মিরসরাইয়ে বকেয়া বেতনের দাবি এবং অনৈতিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ




মিরসরাইয়ে বকেয়া বেতনের দাবি এবং অনৈতিক ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মে ১৯ ২০২০, ১৮:২১ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলায় বকেয়া বেতনের দাবি ও অনৈতিকভাবে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ, সড়কে টায়ার জ্বালিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে একটি পোশাক কারাখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় ফেনী-করেরহাট সড়কে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানাটির কার্যনির্বাহী পরিচালক চিয়াঙ্গ ওহের পদত্যাগ দাবি করেন। বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, কোরিয়ান মালিকানাধীন পিএনজি বিডি নামক কারখানায় প্রায় ৮ শতাধিক শ্রমিক কাজ করে। গত ১৬ মে বিনা নোটিশে হঠাৎ করে ৪০০ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। কর্মরত শ্রমিকরা এ ব্যাপারে চিয়াঙ্গ ওহ বরাবরে আবেদন করেও সুফল পাননি। শ্রমিকরা অভিযোগ করে বলেন, তিনি বাংলাদেশের শ্রম আইন মানে না। এছাড়া শ্রমিকদেরকে নানাভাবে শারীরিক মানসিক নির্যাতনও করা হয়।
পোশাক কারখানার শ্রমিক ওবায়দুল হক, শিরিনা আক্তার, ফাতেমা বেগম বলেন, আমাদের চলতি মাসের ১৫ দিনের বেতন ২৫ রমজানের মধ্যে ঈদ বোনাসসহ পরিশোধ করতে হবে এবং অনৈতিকভাবে কোনো কারণ ছাড়া একজন শ্রমিককেও ছাঁটাই করা যাবে না। তা না হলে আমরা আরো কঠোর আন্দোলন করবো।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভুইয়া ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ছুটে যান। তারা কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামীকাল বুধবার বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা আন্দোলন বন্ধ করেন।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, শ্রমিকদের দাবি নিয়ে আমি কারাখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা আগামীকাল বুধবারের মধ্যে চলতি মাসের ১৫ দিনের বেতনের ৬৫ শতাংশ পরিশোধ করবে। আপাতত করোনাভাইরাসের কারণে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বন্ধ থাকা অবস্থায় কোনো শ্রমিককে বেতন না দিলেও ছাঁটাই না করার আশ্বাস দেন কারখানা কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা শান্ত হয়ে বাড়ি ফিরে যায়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET