, , ,

শিরোনামঃ-




মুকসুদপরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২০, ১৭:২৯ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় সুমন খান (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

গত শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। এ ঘটনায় বিল্লাল খান ও রিপন খান নামে দুইজন আহত হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে আলী খান গ্রুপের লোকজন বিল্লাল খান গ্রুপের রুহুল শেখকে মারধর করে। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে বিল্লাল খান গ্রুপের লোকজন অতর্কিত হামলা করে এ ঘটনা ঘটায়।

মুকসুদপুর থানার তদন্ত ওসি খন্দকার আমিনুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় সুমন খান নিহত হয়েছে। পরে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET