, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে অজ্ঞাত পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার




মুকসুদপুরে অজ্ঞাত পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২০, ২২:৩০ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত নামা এক পুরুষের (৩০-৪০) বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে কুমার নদের পাড়ে কচুরীপানার মধ্যে থেকে এ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা উক্ত স্থানে বস্তা থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা পুরুষের বস্তাবন্দী গলিত লাশ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, অজ্ঞাত নামা বস্তাবন্দী একটি গলিত লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ধারনা করা হচ্ছে দুবৃর্ত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে গুম করার জন্য বস্তায় বন্দী করে ফেলে দিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET