, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন




মুকসুদপুরে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ১৭:১৯ | 850 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মানুষের দোরগোড়ায় সেবা কর্মসূচির আওতায় ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এ ক্যাম্পেইনের আয়োজন করে।

সোমবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজার মাঠে ওয়ান স্টপ সমন্বিত কৃষি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মো: কাবির মিয়া, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী আশু মিয়া বক্তব্য রাখেন।

পরে অতিথিবৃন্দ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের স্টল পরিদর্শন করেন। এ ওয়ান স্টপ সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক যাবতীয় সেবা ও পরামর্শ নিতে পারছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET