, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে গার্লস ব্রিগেড সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ




মুকসুদপুরে গার্লস ব্রিগেড সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৯, ১৭:১৭ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুকসুদপুর প্রতিনিধি:“জীবনের জয়গান”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপ লক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্লস ব্রিগেড সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে মুকসুদপুর উপজেলা পরিষদের আয়োজনে উজানী বিইউকে হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রসাশক সাহিদা সুলতানা।বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফি সার তাসলিমা আলী, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু এম ফারুক, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত আলী মোল্যা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উজানী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উজানী হাই স্কুলের প্রধান শিক্ষক শাম্মি আক্তার, উজানী ইউপি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস। সভায় আর ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মিজানুর রহমান, অভিভাবক কাজল দাস, শিক্ষার্থী আখি দাস প্রমু খ।মুকসুদপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপ জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান উজানী কলেজে ১০জন, বেগম রোকেয়া বিদ্যা নিকেতনে ৫জন এবং উজানী বিইউকে হাইস্কুলে ৫ জন শিক্ষার্থী কে বাইসাইকেল দেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET