মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন শেখ (২৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের উপজেলার মহারাজপুর ইউনিয়নের ধোপাভিটা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, মুকসুদপুর গামী একটি লোকাল বাসের সাথে ধোপাভিটায় মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলটি বাসের নীচে চলে যায়। এসময় ঘটনাস্থলে মোটর সাইকেল চালক নিহত হয়।
Please follow and like us:









