, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • মুকসুদপুর সাব রেজিষ্ট্রার অফিসে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর, জেলা রেজিষ্টারের ক্ষোভ প্রকাশ




মুকসুদপুর সাব রেজিষ্ট্রার অফিসে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর, জেলা রেজিষ্টারের ক্ষোভ প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২১ ২০১৮, ১৭:৫৫ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:-  গোপালগঞ্জের মুকসুদপুর সাবরেজিষ্ট্রার অফিসে সম্প্রতি যোগদানকারী সাবরেজিষ্ট্রার শাহ আব্দুল আরিফ সপ্তাহে ৫ দিন অফিস করার কথা থাকলেও তিনি ৪ দিন অফিস করেন। রেজিষ্ট্রি অফিসে কেউ কবলা দলিল করতে আসলে তিনি তার পরিবর্তে দানপত্র দলিল করে দিয়ে সংশ্লিষ্ট গ্রহীতা ও তিনি যেমন লাভবান হচ্ছেন অপর দিকে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ বিষয়ে সংবাদ পেয়ে ২০ মে জেলা রেজিষ্ট্রার গাজী আব্দুল হানিফ মুকসুদপুর অফিস পরিদর্শনে আসেন। এ দিনও সাব রেজিষ্ট্রার শাহ আব্দুল আরিফ অফিসে অনুপস্থিত ছিলেন। তিনি নিয়মিত ভাবে প্রতি রবিবার অফিসে অনুপস্থিত থাকেন বলে জানাগেছে। অথচও গত ১৫, ২২ এপ্রিল, ৩, ৬ ও ১৩ মে অফিসে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন। এ দেখে জেলা রেজিষ্ট্রার ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ১০ এপ্রিল রেজিষ্ট্রি করা একটি দলিল নম্বর- ২৩/২৪ তল্লাশি করে দেখা যায় গ্রহীতাকে সাব কবলা না দিয়ে দান পত্র দলিল করে দিয়েছেন। প্রাসংগিক বিষয়ে জেলা রেজিষ্ট্রার জানান ব্যক্তিগত লাভবান হওয়ার জন্যই এ দুর্ণীতি করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে। জেলা রেজিষ্ট্রার জানান, বিধি বিধানের বাইরে গিয়ে কেউ রেহাই পাবে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET