, , ,

শিরোনামঃ-




মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান – মোহাম্মদ নাসিম

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০১৯, ২২:৫২ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল: মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, পঁচাত্তর পরবর্তী যে কোন সরকারের চেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সম্মানীত করেছেন। তাদের জন্য মর্যাদা সম্পন্ন রাষ্ট্রীয় কোষাগারের ভাতা প্রদান করা হচ্ছে।

রোববার (২০ অক্টোবর) তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমের শুরুতে শুভেচ্ছা  বক্তবে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, পাকিস্তানি শাসন-শোষণের কবল থেকে এ দেশকে মুক্ত করতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন । স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। বাঙ্গালি জাতি লাল সবুজের একটি পতাকা পেয়েছে। কিন্তু একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে পঁচাত্তরের ১৫ আগষ্ট জাতির জনককে হত্যার পর এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করে। পঁচাত্তর পরবর্তীতে বিএনপি-জামাত নেতৃত্বাধীন সরকার মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্যে  মুক্তিযোদ্ধাদের ভুয়া তালিকা তৈরি করে। এ কারণে জটিলতা সৃষ্টি হয়েছে। কে আসল কে নকল তা স্পষ্ট করার জন্য যাচাই- বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET