, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মুক্তিযোদ্ধা উলফাতের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ




মুক্তিযোদ্ধা উলফাতের মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০১৯, ১৫:৫২ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা। আজ দুপুরে বিজয় নগর হোটেল ৭১ এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

বিক্ষোভ মিছিলটি বিজয় মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, ডা. জাহিদুল কবির, স্বেচ্ছাসেবক দলের নেতা সরদার মো. নূরুজ্জামান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। গতরাত ৩ টার দিকে আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন।

সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা ছিলো তার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET