, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ও ভূমি সংক্রান্ত বিষয়ে কোন আপোষ নেই – এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি




মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ও ভূমি সংক্রান্ত বিষয়ে কোন আপোষ নেই – এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২১, ১৭:০১ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ও ভূমি সংক্রান্ত বিষয়ে আওয়ামী লীগ সরকারের কোন আপোষ নেই বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
সোমবার রায়পুর উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য একটি অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ করছে সরকার। এ কমপ্লেক্স এর নির্মানে কোন অনিয়ম এবং অবৈধ ভূমি দখলদারদের সাথে এ সরকার কোন আপোষ করবেনা। এছাড়াও রায়পুর উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা নির্দেশনা প্রদান করেন তিনি।
পরে তিনি রায়পুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেন ও উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুৃর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, রায়পুর থানার ইন্সপেক্টর তদন্তসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET