, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুজিববর্ষে ঘরের চাবি পেলেন গোলাপগঞ্জের আরও ১৯ গৃহহীন পরিবার




মুজিববর্ষে ঘরের চাবি পেলেন গোলাপগঞ্জের আরও ১৯ গৃহহীন পরিবার

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২১, ০১:০১ | 927 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল (বাশিরটুক) এলাকায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন আরও ১৯ পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে আলোচনা সভায় ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুর রহিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য সেলিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম কবীর।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন প্রমুখ।

এনিয়ে গোলাপগঞ্জে মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় বরাদ্দকৃত ২০০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET