, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • মুজিব বর্ষকে স্বাগত ও ছাত্রলীগ’র ৭২তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পাবনা সদর উপজেলা ছাত্রলীগ’র আনন্দ মিছিল




মুজিব বর্ষকে স্বাগত ও ছাত্রলীগ’র ৭২তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পাবনা সদর উপজেলা ছাত্রলীগ’র আনন্দ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ২২:০৯ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

: মুজিব বর্ষকে স্বাগত জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনা সদর উপজেলা ছাত্রলীগ’র সভাপতি ইমরান শেখের নেতৃত্বে কেক কাটা, আনন্দ র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় আনন্দ র‌্যালিটি পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় পাবনা সদর উপজেলা ছাত্রলীগ’র সভাপতি ইমরান শেখ’র সভাপতিত্বে এক পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন পারভেজ, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানি, উপ-প্রচার সম্পাদক রিফাত হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান শুভ প্রমূখ।.

বক্তব্যকালে নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আল নাহিয়ান জয় কে সভাপতি ও লেখক ভট্টাচার্যকে সাধারণ সম্পাদক এর দায়িত্ব অর্পণ করায় করায় বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মুজিব বর্ষকে স্বাগত জানান।

এসময় সদর উপজেলা ছাত্রলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক জয়, সাংগঠনিক সম্পাদক স্বাধীন, শেখ শাকিল, প্রচার সম্পাদক জাহিদ হাসান সবুজ, উপ-প্রচার সম্পাদক শিপন, দপ্তর সম্পাদক সুমন হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক লিপু, কৃষি বিষয়ক সম্পাদক কাওসার হোসেন শাওন, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, চরতারাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক নীরব হোসেন, মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম শাওন, দাপুনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর ইসলাম আশিক, সাধারণ সম্পাদক তন্ময়, ভাড়ারা ইউনিয়ন (৭,৮,৯) ওয়ার্ড শাখার সভাপতি জনি, সাধারণ সম্পাদক সাইফুল, হেমায়েতপুর (৪,৫,৬) ওয়ার্ড শাখার সভাপতি উল্লাস হোসেন, (১,২,৩) ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক লিমন হোসেন, (৭,৮,৯) ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হোসেন, দোগাছি ইউনিয়ন (১,২,৩) ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মামুন, ভাড়ারা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সিয়াম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সজল, সোহাগ, সজিব, রয়েল, অন্তর, নাজমুল, জুয়েল, আনোয়ার, রাজ, , আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভা শেষে কেক কাটা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET