, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুজিব শতবর্ষ উপলক্ষে তানোরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চিত্রনায়িকা মাহি




মুজিব শতবর্ষ উপলক্ষে তানোরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চিত্রনায়িকা মাহি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২০, ২০:৪৫ | 964 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই দিন ব্যাপী স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। বুধবার সকাল ১০টার সময় রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে প্রাঙ্গনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আনুষ্ঠানিক ভাবে এ খেলার উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে,খেলার মাঠের চারপাশে ঘুরে দর্শকদের সাথে কুশল বিনিময় করেন মাহি। এবং আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধারে একটি করে কেস তুলে দেন। খেলাটি সরাসরি চিত্র নায়িকা মাহিয়া মাহির উদ্যোগে হচেছ। আয়োজন করেছেন মুণ্ডুমালা মাহির গড়া একটি অরাজনৈতিক উন্নয়ন মুলক স্বেচছাসেবক সংগঠন (স্বপ্ন)। উদ্বোধন শেষে চিত্রনায়িকা মাহির বলেন,জাতীর জনকশেখ মুজিবুর রহমানের জীবন কাহিনি পড়ে-শুনে তার প্রতি আমার অনুপ্রেরণা জেগেছে। তিনি যুবক বয়সে খেলার প্রতিবেশ আগ্রহী ছিলেন॥ তাই মুজিব শতবর্ষ উপলক্ষ্যে তিনি জাতির জনকের সৃতি হিসাবে কিছু একটা করতে চান। সে উপলক্ষে তিনি এ টুর্নামেন্টের আয়োজন করেছেন॥ নানার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকায়। এ সুবাদে তিনি সেখানে তিনি খেলাটি আয়োজন করেন বলে জানান মাহি। তিনি আগামী বৃহস্পতিবার বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেখানেও তিনি প্রধান অতিথি থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দিবে বলে জানিয়েছে আয়োজক কমিটির প্রধান মিঠু। দুই দিন ব্যাপী এ খেলাটিতে ১৬ টিম অংশ গ্রহন করবেন। আয়োজক কমিটি প্রধান মিঠু শেখ বলেন, টুর্নামেন্ট ঘিরে প্রচার-প্রচারণা ও ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছিল। সে অনুপাতে কয়েক হাজার লোকের সমাগত হয়েছে। থানা-ফাড়ি পুলিশের পাশিপাশি জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স এসে নিরাপত্তা প্রদান করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET