, , ,

শিরোনামঃ-




মুরাদনগরের চাপিতলা ইউনিয়নে উপ-নির্বাচন সম্পন্ন

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০১৯, ২০:১৯ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ক্যাপসনঃ ১। মুরাদনগরের চাপিতলায় উপ-নিবার্চনে আনসার সদস্যদের সহায়তায় ভোট কেন্দ্রে যান শতবষর্ী ভোটার সিরু মিয়া। ২। কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন।
এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার চাপিতলার সাইজ্জলিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপ-নিবার্চনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় ভোট গ্রহন শুরু হয়ে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট গ্রহন ও গননা শেষে প্রিজাইডিং অফিসার মাকসুদুর রহমান বেসরকারী ফলাফল ঘোষনা করেন। এই উপ-নিবার্চনে ২জন প্রাথর্ী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯নং ওয়ার্ডে মোট ৯৩২জন ভোটারের মধ্যে ৬০২ ভোট কাস্ট হয়েছে। ঘোষিত ফলাফলে ফুটবল প্রতীক নিয়ে রাসেল মিয়া পেয়েছেন ৩৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবব্রত দত্ত দেবু মোরগ প্রতীকে পেয়েছেন ২৩০ভোট, ৬টি ভোট বাতিল হয়।
জানা যায়, চাপিতলা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য বিকাশ দত্ত মারা যাওয়া পর এর সদস্য পদটি শূন্য হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET