নজরুল ইসলাম চৌধুরীঃ
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল থেকে ছাগলনাইয়া উপজেলার ৫ টি পূজা মন্ডপের দুর্গাপূজা পরিদর্শন করেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। দুুপুরে কেন্দ্রীয় পূজা মন্ডপ শ্রী শ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দিরের পূজা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রির এক শান্তির জনপদ। এখানে মুসলিম-হিন্দু আমরা সবাই এক হয়ে ছিলাম এবং থাকবো। আমাদের মাঝে নেই বৈষম্য। তিনি আরো বলেন, যারা মসজিদ কিংবা মন্দিরে হামলা করার মতো জঘন্যতম সন্ত্রাসী কার্যকাল চালায় সেই জঙ্গীদের প্রতিহত করতে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার শাহিদা ফাতেমা চৌধুরী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী।
Please follow and like us:









