বাগেরহাটের মোরেলগঞ্জে ইজিবাইক চাপায় নয়ন খলিফা (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বড়পরি ওয়াবদা সড়কে ইজিবাইক চাপায় নয়ন খলিফা (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত নয়ন খলিফা বড়পরি গ্রামের নির্মান শ্রমিক হেলাল খলিফার ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, শিশু নয়ন খলিফা দৌড় দিয়ে রাস্তা পার হতে গেলে সে যাত্রীবাহী ইজিবাইকের নীচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়, পরে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।নিহত নয়ন স্থানীয় পথেরহাট সরকারি প্রা: বিদ্যলয়ের ২য় শ্রেণির ছাত্র। দূর্ঘটনার পর ইজিবাইক চালক সৈকত তালুকদার গাড়ি ফেলে রেখে পালিয়ে গেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঠাকুর দাশ জানান , দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।









