, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোল্লাহাটে বিএনপি নেতা ইঞ্জি: মাসুদ রানার সৌজন্যে ইফতার মাহফিল, উজ্জীবিত বিএনপি নেতা-কর্মী।




মোল্লাহাটে বিএনপি নেতা ইঞ্জি: মাসুদ রানার সৌজন্যে ইফতার মাহফিল, উজ্জীবিত বিএনপি নেতা-কর্মী।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৮ ২০২২, ০০:০৭ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানার সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) আসর নামাজ বাদ মোল্লারহাটের পুরাতন থানার পাশে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রায় দেড় সহস্রাধিক বিএনপি নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম চৌধুরী, বাগেরহাট জেলা যুবদলের সভাপতি শিকদার হারুন আল রশিদ। মোল্লাহাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সাবু, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ চৌধুরী, চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব মোহাম্মদ আসাদ, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, গাংনী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ, সাবেক ছাত্রনেতা রিয়াজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET