বাগেরহাটের মোল্লাহাটে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চুনখোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল, এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ রুমান সাব্বির, এস আই লিয়াকত আলী, মানবাধিকার কর্মী মনির মুন্সি, ইউপি সদস্য মোঃ কাওছার চৌধুরী, যুবলীগ নেতা রমজান শরীফ, দুলাল সহ সংশ্লিষ্ট এলাকার মৎস্যজীবী, মৎস্যচাষী প্রমূখ।
Please follow and like us:









