, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোহনপুরে শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীর কারাদণ্ড




মোহনপুরে শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীর কারাদণ্ড

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৬ ২০২০, ১৮:০৩ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে এক শিক্ষককে মারপিট করেছে দুই শিক্ষার্থী। আইন অমান্য করে কেন্দ্রে প্রবেশ ও শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত দুই শিক্ষার্থীরা হচ্ছে, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা হরিদাগাছি গ্রামের রুবেল হোসেন ছেলে নাদিম (২০) ও ইদ্রিস আলীর ছেলে হোসাইন (২১)। তারা দুই জনই কেশরহাট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শেষ হওয়া মাত্রই পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে । ওই সময় দায়িত্বরত আক্তারুল ইসলাম নামের এক শিক্ষক বাধা দিলে তাকে জামার কলার ধরে মারপিট শুরু করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে মোহনপুর উপজেলা নিবার্হী অফিসারকে খবর দেন। নিবার্হী অফিসার সানওয়ার হোসেন ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই শিক্ষার্থীকে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান,শিক্ষককে মারপিটের অভিযোগে দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। এবং নিবার্হী অফিসার তাদেরকে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে। পরে আসামিদেরকে থানায় নিয়ে এসে তাদেরকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET