সাবেক স্বাস্থ্যমন্ত্রি, চৌদ্দ দলের সমন্বয়ক, সিরাজগঞ্জ -১ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় কাজিপুরের আমিনা মনসুর ডিগ্রী কলেজে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা এগারোটায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ ফরিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মোহাম্মদ নাসিমের রোগমুক্তির লক্ষ্যে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এ এম নজরুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক আব্দুন নূর ও বাংলা বিভাগের প্রভাষক আব্দুল জলিল। পরে নাসিমের রোগ মুক্তি কামনায় ফাতেহা শরীফ পাঠ শেষে মোনাজাত সম্পন্ন হয়। মোনাজাতে কলেজের সকল শিক্ষক ও কর্মচারি বৃন্দ অংশগ্রহন করেন।
উল্লেখ্য, মোহাম্মদ নাসিম ১ জুন (সোমবার) করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে ৫ জুন (শুক্রবার) ভোর রাতে ব্রেন স্ট্রোক হলে অপারেশন শেষে তাঁকে ২৪ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
Please follow and like us:









